মৌলভীবাজারে হাতির আক্রমনে যুবক নিহত

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবককে শনিবার ৯ মার্চ রাত ১১ টায় বাড়ির পাশে বাঁধা একটি হাতি সুরদিয়ে টেনে নিয়ে মেরে ফেলে। নিহত মনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গন্ধর্বপুর গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।
গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী চন্দন ভট্টাচার্য্য জানান, অজ্ঞাত এক মাউত হাতিটিকে মনিলালের বাড়ির পাশে একটি গাছে বেঁধে বাজারে চা পান করতে যায়। এই সময় মনি হাতিটিকে দেখতে গেলে হাতি সুর দিয়ে টেনে নিয়ে তাকে আছড়ে মেরে ফেলে। এ অবস্থায়ই মনিকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করন। এদিকে হাতির আক্রমনে মনি মারা যাওয়ার খবর পেয়ে মাউত পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনি মৌলভীবাজারে একটি মোদী দোকানে চাকুরী করতো। কাকাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিল।



মন্তব্য করুন