ধানের শীষে জয় বাংলার এমপি সাথে থাকলে খুশি হতাম : নেছার আহমদ এমপি

March 10, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলার ১ মন্ত্রী ও ৩ এমপিকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ বক্তব্য প্রদান কালে সংবর্ধিত ব্যক্তিদের সম্পর্কে আলোচনায় এ মন্তব্য করেন।

নেছার আহমদ বলেন আজ এখানে সংবর্ধনা ৫ জনকে দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি (সুলতান মনসুর) শপথ গ্রহণ করতে কাল বিলম্ব করায় দেয়া হয় নি। নয়তো উনাকেও সংবর্ধনা দিলে ভালো হতো।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার-১ আসনের এমপি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com