মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার॥ গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সুহেল চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
১১ই মার্চ বিকেলে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, উদ্বোগতা প্রবাসী সুহেল চৌধুরী,আব্দুল কাইয়ূম ,লিলু মিয়া, এসোসিয়েশন এর সহ সভাপতি আরমান হোসেন চৌধুরী, সাংঘটনিক সম্পাদক শাহজান চৌধুরী, রিয়াজুল ইসলাম জাবেদ, সাইফউদ্দিন মিলন, জালাল আহমেদ, সালেহ আহমেদ লিমন,ফয়েজ উদ্দিন সামছু, তোফায়েল আহমেদ তারেক,তোফায়েল চৌধুরী,ফরহাদ চৌধুরী, আব্দুল আলিম অপু, আবু নাসের রাব্বী,আরিফ,ওহি তারেক।
ফাইনাল খেলায় গোপলারবাজার ক্রিকেট ক্লাব ও উদয়ন স্পোটিং ক্লাব ধর্মনগর অংশ গ্রহন করে ।টসে জয়লাভ করে গোপলারবাজার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৫ রান করেন দলের পক্ষে হানজালা ৮০ রান করে ,বোলার সুমন ৩৬ রানে নেন ৩উইকেট। জবাবে ধর্মনগর সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে,দলের পক্ষে তোফায়েল ৩০ রান করে বোলার রোমান ২১ রানে নেন ৫উইকেট। ৫৯ রানে জয়লাভ করে গোপলার বাজার চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলের হানজালা ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হন।ধর্মনগর দলের রানা ম্যান অবদ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি এলইডি টিভি ও রানারআপ ট্রফি নিজ নিজ অধিনায়ক এর হাতে তুলে দেন।



মন্তব্য করুন