কনফিডেন্ট কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

March 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ বদলে যাও-বদলে দাও,কনফিডেন্ট কেজী এন্ড হাই স্কুলের অগ্রযাত্রায় অংশ নাও- এ শে¬াগানকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। সেটা খেলাধূলার জগতে হউক কিংবা শিক্ষার ক্ষেত্রে হউক। আর পেছনে তাকাবার সুযোগ নেই। সবার সাথে প্রতিযোগিতায় আমাদের এগিয়ে যেতেই হবে। এ জন্যে শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী এবং অভিভাবকদের সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার দুপুরে  কনফিডেন্ট কেজী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের বক্তারা এমনি প্রত্যয় ব্যক্ত করেন।বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মাওলানা মো: মোস্তাফিজুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মো: মুশফিকুর রহমান,বিশিষ্ট লেখক ও গবেষক, কলামিস্ট ও ব্যাংকার এড. মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, মোঃ সিরাজুল ইসলাম, কনফিডেন্ট কেজী এন্ড হাই স্কুলের উপদেষ্টা মহিউদ্দিন মানিক, মো: ইয়াহিয়া আহমদ ফিল্ড অফিসার মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ: ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল কালাম প্রমুখ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কনফিডেন্ট কেজী এন্ড হাই স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার কনফিডেন্ট কেজী এন্ড হাই স্কুলের শিক্ষিকা শিপা বেগম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com