ইম্পিরিয়েল কলেজে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

March 14, 2019,

সাইফুল্লা হাসান॥ শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত ও বাংলা সঙ্গীত সংস্কৃতি শিক্ষণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা ২০১৯ উপলক্ষে মৌলভীবাজার ইম্পেরিয়েল কলেজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে কলেজের এক হল রুমে শিক্ষর্থীদের নিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কর্মশালায় প্রশিক্ষক  ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সঙ্গীত প্রশিক্ষক রুবিনা মাহমুদ, তবলায় ছিলেন শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক প্রসাদ দাস।

এসময় উপস্থিত ছিলেন, কলেজ কো-অর্ডিনেটর মোঃ সিতাব আলী, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বাংলা প্রভাষক মোঃ ছায়েদ আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com