২২ মার্চ জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার কর্তৃক আয়োজিত জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষা-২০১৮ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামী ২২ মার্চ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় পৌর জনমিলন কেন্দ্র মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, চেয়ারম্যান (পিকেএসএফ)। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দা জহুরা আলাউদ্দিন, মাননীয় সংসদ সদস্য নারী সংরক্ষিত আসন। মোহাম্মদ রোকন উদ্দিন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌলভীবাজার, মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মৌলভীবাজার। শাহজালাল পিপিএম বিপিএম, পুলিশ সুপার, মৌলভীবাজার। মোঃ ফজলুর রহমান, মেয়র মৌলভীবাজার পৌরসভা। প্রফেসর ড. ফজলুল আলী, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ। প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রফেসর শাবিপ্রবি সিলেট। মোঃ আলাউদ্দিন হক, চেয়ারম্যান টিভি বাংলা, সৈয়দ আব্দুল কাইয়ূম কয়ছর, সাবেক সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট, কাউন্সিল ইন ইউকে।
এতে সভাপতিত্ব করবেন এম মুহিবুর রহমান মুহিব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন (বিআইএস) মৌলভীবাজার।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি আমরা বিশেষভাবে কামনা করছি। -বিজ্ঞপ্তি



মন্তব্য করুন