মৌলভীবাজারের ৭টি উপজেলার নির্বাচন কেন্দ্রগুলো ছিল ভোটার শূন্য ॥ গল্প গুজবে সময় কাটিয়েছেন কর্মকর্তারা

ইমাদ উদ দীন॥ ভোটের সব আয়োজন থাকলেও ছিলেন না ভোটার। শুরু থেকে শেষ পর্যন্ত জেলার ৭টি উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্র গুলোর ভোটার উপস্থিত ছিল একেবারেই কম। যে খানে সারিবদ্ধ ভোটার উপস্থিতি উপচে পড়ার কথা সেখানে দু চার জন ভোটার পায় চারি আর সেলফিতে ব্যস্ত থাকার দৃশ্য চোখে পড়েছে বেশি। সকাল থেকে মৌলভীবাজার শহর ও জেলা শহরের অনান্য উপজেলাগুলোরও ভোটে কেন্দ্রে ভোটার উপস্থিতির অবস্থা ছিল একই। প্রতিটি কেন্দ্রে ভোটারদের জন্য সব আয়োজন থাকলেও যাদের জন্য এই আয়োজন ছিলেননা সেই ভোটার। নারী পুরুষ ভোটারদের জন্য বুথ গুলোর সামনে আলাদা সারি করে দেওয়া থাকলেও সেই সারিতে শতাধিক ভোটারদের শৃঙ্খলিত সারি বা উপস্থিতি কখন ছিলনা। জেলা জুড়ে নারী পুরুষ ভোটারদের দীর্ঘ সারি কোন দৃশ্য চোখে পড়েনি কারো। এমন দৃশ্যে হতাশ ছিলেন প্রার্থীসহ তাদের কর্মী ও সর্মথকরা। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট কেন্দ্রগুলোর প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং পোলিং প্রার্থীদের এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবাই অপেক্ষায় ছিলেন ভোটারদের। কিন্তু কাঙ্খিত সেই ভোটার উপস্থিতি সকাল দুপুর গড়িয়ে বিকেল হলেও দেখা মেলেনি। দু-চার জন ভোটার এক সাথে ভোট কেন্দ্রে আসলে হাঁসি ফুটছে সংশ্লিষ্টদের। সকাল থেকে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ভোট গ্রহন শুরু হয়। শেষ হওয়া পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। জেলায় ৭টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদ ছাড়া চেয়ারম্যান পদে ২০ জন। ও ৭টি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৮ জন সহ মোট ৮৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এই জেলার ৭টি উপজেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১২ লক্ষ ৯৬ হাজার ৬৭১ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৫১৯ টি। মৌলভীবাজার পৌর এলাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায় দেখা গেল কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। শহরের কেন্দ্রগুলো ছিল হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ, বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, শাহ মোস্তফা কলেজ,বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও শহরতলী জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাহারমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্র গুলোতেও ভোটারের উপস্থিতি একেবারে কম ছিল বলে জানা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে গড়ে ২০-২৫টি ভোট পড়েছে। তবে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি না থাকলেও আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান। অপর দিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রির্টানিং অফিসারের দ্বায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক। পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব মাঠে মোতায়েন করা হয়েছে। তারমধ্যে ২ হাজার পুলিশ, ৬ হাজার আনসার, ১৮ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছেন। স্টাইকিং ফোর্স হিসেবে আইন শৃংখলা বাহিনীর টহল দিচ্ছে। ভোট কেন্দ্র গুলোর ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমন প্রত্যাশা প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিন্তু শেষ পর্যন্ত ছিল একই দশা।
দুই কক্ষে ভোট পড়েনি একটিও
সব আয়োজন ঠিকঠাক ছিল। কিন্তু ভোট কেন্দ্র গুলো ছিল ফাঁকা। ছিলনা উল্লেখযোগ্য ভোটার। সকাল থেকে বিকেল গড়ালেও বাড়েনি ভোটার উপস্থিতি। তাই কর্মস্থলে অনেকটা অসল সময় কাটিয়েছেন ভোট গ্রহণের দ্বায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলার অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেকটাই নিজেদের মধ্যে গল্প গুজব করেই সময় পার করেছেন। শহর আর গ্রাম। নারী কিংবা পুরুষ। জেলা জুড়ে সব খানে ভোটারাই আগ্রহ নিয়ে আসেননি ভোট দিতে কেন্দ্রে। আর কেন্দ্র গুলোতে যে ভোট কাস্টিং হয়েছে সেখানেও পুরুষ ভোটাররাই রয়েছেন এগিয়ে। উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দু’টি বুথে ভোটও পড়েনি একটিও। ওই কেন্দ্রে দেখা যায় ৩ নং ও ৯নং বুথে ভোট গ্রহনের দু’টি বাক্স শূন্য। দুই বুথে মোট ভোটার ৭৬১ জন। কিন্তু ভোট পড়েনি ১টিও। ৯ নং কক্ষে ভোটার ৩৬৪ জন। আর ৩নং কক্ষের ভোটার ৩৯৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দু’টি বুথের সহকারী প্রিজাইডিংয়ের দ্বায়িত্বে থাকা শোকেষ চৌধুরী ও শর্মিলা সিংহা। কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৮নং কক্ষে ৪৮৪ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮টি। এই বুথের ভোটই ওই কেন্দ্রের সর্বোচ্ছ ভোট। ৮নং বুথের সহাকারী প্রিসাইডিংয়ের দ্বায়িত্বে আছেন মো:এনামুল কবির। বিকেল ৩টা পর্যন্ত কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ভোট পড়েছে ২৩টি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিলাদ্রী শেখর দাস জানান এই (মহিলা) কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯৯৭ জন। এই কেন্দ্রে মোট বুথ ছিল ৯টি।



মন্তব্য করুন