একটিও ভোট পড়েনি!

March 18, 2019,

আশরাফ আলী॥ উপজেলা নির্বাচনে মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৯টি বুথের মধ্যে ১টি বুথে কোনো ভোট পড়েনি। সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসর নীলাদ্রি শেখর দাস জাগরণকে এমনটি জানান।

তবে ওই সেন্টারের ৯টি বুথে ২ হাজার ৯’শ ৯৭জন ভোটারের মধ্যে সর্বমোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মৌলভীবাজার সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে কামাল হোসেন বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com