ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর পোষ্ট অফিস রোড, শহরের চৌমুহনা, সিলেট রোড, আফরোজগঞ্জবাজার সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ মার্চ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে পোষ্ট অফিস রোডে অবস্থিত শাওন ফার্মেসীকে ১ হাজার টাকা, দিপ মেডিকেল হলকে ১ হাজার টাকা, শেরপুর চৌমুহনাতে অবস্থিত দত্ত ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, সিলেট রোডে অবস্থিত সাগরিকা সুইটমিট এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার ৫ শত, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত তুলি ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে ঔষধের মান সঠিক রাখার জন্য নির্দিষ্ট তাপ মাত্রার ফ্রিজে রাখার নিময় থাকলেও ঔষধ বাহিরে রেখে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খাদ্য পণ্য পরিবেশ করার পাত্র ভাল ভাবে না পরিস্কার করে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে  পরিস্কার করে খাদ্য পণ্য বিতরণ করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com