২৪ মার্চ আয়মান সাদিকের মাস্টার ক্লাস

March 21, 2019,

স্টাফ রিপোর্টর॥ ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক মৌলভীবাজারে আসছেন। গেটওয়ে বাংলাদেশ ও রবি টেন মিনিট স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাস।
২৪ মার্চ রবিবার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে সকাল ১০টায় ও সরকারি কলেজ দুপুর আড়াইটায় এই ক্লাস হবে।
আয়োজকরা জানান- আয়মান সাদিক আসবেন শুনে শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। ক্লাসগুলোতে আগামীর ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুত হবেন সে ব্যাপারে বিভিন্ন কৌশল এবং টিপস তুলে ধরা হবে।
১০ মিনিট স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক সংগঠন যা শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য এমন একটি স্থান তৈরী করা, যেখান থেকে মানুষ চাইলে শিক্ষিত হয়ে উঠবে। ইউটিউব এবং ফেসবুকে সংক্ষিপ্ত লেকচার ভিডিও তৈরী করে টেন মিনিট স্কুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com