মৌলভীবাজার-স্বাধীনতা কাপ কাবাডী টুর্নামেন্টের  উদ্বোধন

March 23, 2019,

সংবাদদাতা॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তত্বাবধানে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে স্বাধীনতা কাপ কাবাডী টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

২২ মার্চ শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিস সুপার মোঃ রাসেদুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ। উপস্থিত ছিলেন এস আই গিয়াস উদ্দিন,এস আই সাব্বির আহমেদ, এস আই সাঈদ আহমেদ।

মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন দল নিয়ে গঠিত নক আউট পদ্ধতিতে খেলা, প্রথম দিন নিজ নিজ খেলায় জয়লাভ করেন ১নং খলিলপুর ইউনিয়ন, ১২ নং গিয়াস নগর ইউনিয়ন, ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com