কেপিএল সিজন-৩ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

March 23, 2019,

জনি বেগম॥ কটার মহল যুব সংঘের আয়োজনে কেপিএল সিজন-৩টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ মার্চ কটারমহল স্থানীয় ক্রিকেট মাঠে ফাইনাল খেলায় কটারমহল রাইর্ডাসকে হারিয়ে কেপিএল সিজন-৩ এর চ্যাম্পিয়ন হয় কটারমহল নাইট রাইর্ডাস। প্রথমে ব্যাট করে কটারমহল রাইর্ডাস নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান করে। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভার ৫ বলে কটারমহল নাইট রাইর্ডাস জয় লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকাসহ ট্রফি প্রদান করা হয় এবং রানার্স আপ দলকে ৭ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

উক্ত ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটারমহল গ্রামের ইউকে প্রবাসী আহমদ মিয়া, সিরাজুল ইসলাম, প্রবাসী মোঃ আলম, কটারমহল গ্রামের প্রবীণ সদস্য বাচ্চ ুমিয়াসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাহারমর্দন সমাজকল্যান সমিতির সভাপতি মঞ্জু হক, সাধারণ সম্পাদক মোহাইমিন দিপুসহ কটার মহল যুব সংঘের সকল সদস্যবৃন্দ, বাঁশতলা শ্রোতা ক্লাবের সদস্য মোঃ সাগর, নাজমুলসহ রাহেল আহমদ, রেডিওপল্লী কন্ঠে অনুষ্ঠান প্রযোজক ঝুমন ধর, প্রসেজিৎ দত্ত। খেলায় ধারা ভাষ্যে ছিলেন রুহেল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com