কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

March 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ শহরের মুসলিমকোয়াটার এলাকা থেকে নাইমা বেগম (১৮) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার ২২ মার্চ সকালে মৃতদেহটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাইমা বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনুমোখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। নাইমা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুর নুর জানান, বৃহস্পতিবার রাতে সে তার নিজ কক্ষে ঘোমাতে যায় শুক্রবার তার কোনো সারাশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাইমা ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মূল ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com