পূর্ব সাধুহাটি গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সাধুহাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কারী আব্দুল লতিফের তিন পুত্র কুতুব উদ্দিন (৩৭), মঈন উদ্দিন (৩২), ও নিজাম উদ্দিন(২১) হামলার শিকার হন।
২২ মার্চ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় একই গ্রামের কতিপয় উশৃংখল, মাদকাসক্ত সন্ত্রাসী কর্তৃক গুরুতর হামলার স্বীকার হন।
আহতদের সাথে কথা বলে জানা যায়, ১৫/১৬ জন মিলে বাড়ি ফেরার পথে কুতুব উদ্দিনের উপর দা, ছুরি, লাঠিসোটা, নিয়ে অতর্কিত হামলা চালায়। কুতুব উদ্দিনের চিৎকারে তার ভাই মঈন উদ্দিন ও নিজাম উদ্দিন কুতুব উদ্দিনকে উদ্ধার করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা রাম দা ও ছুরি দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে মঈন উদ্দিন ও নিজাম উদ্দিনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কুতুব উদ্দিন ও মঈন উদ্দিনের অবস্থা আশংকাজনক।
জানা যায় ইতিমধ্যেই হতাহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনিচার্জ সেলিম হোসাইন রকির যোগাযোগে করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।



মন্তব্য করুন