মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
March 23, 2019,

জনি বেগম॥ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার দূপুরে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”



মন্তব্য করুন