মৌলভীবাজারে  বিশ্ব যক্ষা দিবস পালিত

March 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ “এখনই সময় অঙ্গীকার করার,যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে ২৪ মার্চ রবিবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বিশ্ব যক্ষা দিবস  উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এনজিও হীড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্যালয় থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে ইপিআই ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের ততা¦বধায়ক ডাঃ পার্থ সারথি পাল কানুগো। স্বাগত বক্তব্য রাখেন নাটাব প্রতিনিধি মোঃ আবু তাহের, ডা.বিনেন্দু ভৌমিক, ডাঃ বিজয় পদ গোপ, হীড বাংলাদেশের প্রকল্প পরিচালক মনর” জ্যাকব, রাজেন্দ্র কৈরী প্রমূখ। বক্তারা যক্ষা নিয়ন্ত্রনে জন সচেতনার উপর গুররুত্বারুপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com