২৮ মার্চ থেকে ৩ এপ্রিল আঞ্চলিক এসএমই পন্য মেলা
March 25, 2019,

জনি বেগম॥ আঞ্চলিক এসএমই পন্য মেলা ২০১৯ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে ২৫ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সাংবাদিক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আগামী ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন মৌলভীবাজার ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আঞ্চলিক এসএমই পন্য মেলা ২০১৯ অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন