সাংবাদিকদের সম্মানে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির মতবিনিময়

March 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির উদ্যেগে মৌলভীবাজার প্রেসক্লাবসহ জেলা সদরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।

সোমবার ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সংসদ সদস্যের কাজিরগাঁওস্থ নিজ বাসভবনে এই চা চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের সামনে তার রাজনৈতিক জীবনের নানা বিষয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি ছোটবেলা ৬ষ্ট শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তিতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে আওয়ামীলীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় তিনি সম্প্রতি তাঁকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনিত করায় আওয়ামীলীগ সভানেত্রী, বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। চা চক্র অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি সংসদ সদস্য হিসেবে সকল কর্মকা-ে পাশে থেকে সহযোগীতার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ মাহবুব, সিনিওর সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক বাংলা৭১ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’র ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট মাহমুদ এইচ খান, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধি ওমর ফারুক নাঈম, রেটটাইমস ডটকম ডটবিডি’র প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব টিটু প্রমুখ। মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের মিষ্টি, ফলমূলসহ চা দিয়ে আপ্যায়ন করান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com