ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে আটক
March 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করায় যুবক আটক।
জানা যায়, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী সোমবার ২৫ মার্চ সকাল ৮ ঘটিকার সময় তার বাড়ী নবীগঞ্জ উপজেলাধীন ফরিদপুর গ্রাম থেকে স্কুলে আসার পথে ধর্মনগর এলাকার বখাটে মকবুল মিয়া (২৩) উত্যাক্ত করে। ছাত্রী ভয়ে দৌড়ে পার্শবর্তী লাল মিয়ার বাড়ীতে আশ্রয় নেয়। খবর পেয়ে স্কুল কমিটির সদস্য মোঃ আব্দুল মুহিত মেয়ের অভিবাবক সহ মেয়েটিকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।
এ সময় বখাটে পালিয়ে যায় পরে কমিটির লোকজন স্থানীয় জনপ্রতিনিধি সহ যুবককে তার বাড়ী থেকে আটক করে বিদ্যালয়ে আনা হয়। বখাটে যুবক দেওয়ান নগর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।



মন্তব্য করুন