মৌলভীবাজার সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শহীদ দিবস ২০১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে , মৌলভীবাজার সরকারি কলেজ: প্রথমেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয় এবং পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোঃ ফজলুল আলী ও উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ ।
সাধারণ শিক্ষার্থীদের নিপড শ্রদ্ধা নিবেদন করেন কলেজ ছাত্র আন্দোলনের অগ্রদূত (মৌকসু) সচল চাই আন্দোলনের সংগঠক ও ৮ দফা দাবির উত্থাপক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক জাকের আহমদ (অপু)।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহনাজ পারভীন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ চৌধুরী,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জিয়াউর রহমান, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও বি.এন.সি.সি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক ইউনিট এর নেতৃবৃন্দে।



মন্তব্য করুন