স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে স্বাধীনতা অফিসার্স এ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

March 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের নবগঠিত “স্বাধীনতা অফিসার্স এ্যাসোসিয়েশন”।

২৬ মার্চ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ হামিদ খানের নেতৃত্বে তারা এই শ্রদ্ধা নিবেদন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সহ-সভাপতি এইচ, এম জিল্লুর রহমান, এ, কে, এম মফিজুল ইসলাম, মোখলেছুর রহমান এবং সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, ফেরদৌসী বেগম এবং মনসুরুল আলম, অর্থ সম্পাদক মোঃ আতিকুজ্জামান খান,  হৃষিকেশ দাস, সদস্য মোঃ এমদাদুল হক, কে, এম জাহিদ হোসেন এবং সদস্য অশোক কুমার সাহা, আতাউর রহমান, চায়না ব্যানার্জি, আতিকুর রহমান, মোঃ হামিদুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মোঃ আবুল বাশার, খন্দকার রওনাকুল ইসলাম, গাজী মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মদ, ফজলুল হক, সুকুমার চন্দ্র শীল অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com