স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
March 26, 2019,

পলি রানী দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজালাল, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা ইউনিট কমান্ডের মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। সভা শেষে ১৫০ জনবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।



মন্তব্য করুন