শেরপুরে স্বাধীনতা দিবসে দুস্থদের মাঝে বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার চাল বিতরণ

March 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গরীব ও অসহায় দুস্থদের মাঝে মিষ্টি ও চাল, ডাল বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এমন আয়োজন করেছে সদর উপজেলার শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা।

বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্ঠা প্রবাসী সাইফুল রহমানের মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংগঠনটির আয়োজনে প্রথমে শেরপুর বাজারে স্থানীয় দুস্থদের মাঝে মিষ্টি ও চাল ডাল বিতরণ করা হয়। পরে শেরপুর বাজার থেকে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালি র্শেপুর অতিক্রম করে মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে। কর্মসূচীতে উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু মানবকল্যান সংস্থার সংস্থা শেরপুর এর সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি সাজ্জাদুর রহমান,সহ সভাপতি সালাম আহমেদ, সাধারণ সম্পাদক ইদন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক অনন্ত আচার্য সাংগঠনিক সম্পাদক মো: উজ্জল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সাজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহেল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com