শাহজালাল কেজি এন্ড জুনিয়র হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস পালিত

March 27, 2019,

আশরাফ আলী॥ পৌর শহরের পশ্চিম বড়হাট শাহজালাল কেজী এন্ড জুনিয়র হাই স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, ড. সৈয়দ ফখরুল ইসলাম, স্কুলের শিক্ষক মো. সালেহ আহমদ, দুলাল আহমদ, লিটন কান্ত দাশ ও নাজনীন আক্তার নিপা।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এবং ২০১৮ সালে ৫ম শ্রেণীতে ৬জন সাধারণ বৃত্তি প্রাপ্তকেও পুরষ্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com