জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে মৌলভীবাজার পলিটেকনিকের সাফল্য

সাইফুল্লাহ হাসান॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জেলার মধ্যে কারিগরি পর্যায়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট চারটি সফলতা অর্জন করেছে।
২৫ মার্চ জেলা প্রশাসক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন কমিট মৌলভীবাজারের আহ্বায়ক মোঃ তোফায়েল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন কমিট মৌলভীবাজারের সদস্য সচিব এ. এস. এম. আব্দুল ওয়াদুদ এর সাক্ষরিত সনদপত্রে পলিটেকনিকের সাফল্যের এবিষয়টি জানা যায়।
কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট।
কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান।
কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসেবে নির্বাচিত হন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের আর.এসি ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর প্রকৌশলী জহীরুল ইসলাম।
কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাজীব সুত্রধর।



মন্তব্য করুন