মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের মিছিল ও উত্তেজনা

March 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় কলেজে পুলিশ মোতায়ন করা হয়েছে।

৩০ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে কলেজে একটি মিছিল বের হয়। কিছুক্ষণ পর জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধূরীর নেতৃত্বে আরেকটি মিছিল এসে মিলিত হয়। পরে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল দেয়া হয়। বেলা ১২টার দিকে কলেজে ছাত্রলীগের আরেকটি গ্রুপ ক্যাম্পাসে অবস্থান নেয়।

এতে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরী হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ সোহেল আহাম্মদের নেতৃত্বে কলেজের সকল শিক্ষার্থীদের বের করে দেয়া হয়। তবে সকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছিল। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com