ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন ফ্রি ব্লাড গ্রুপিং

March 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প করেছে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন।

৩০ মার্চ শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব।

ইয়ুথ সভাপতি ওয়াসিম আহমদ নিশানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান কলেজের সহকারি অধ্যক্ষ মুহিবুল ইসলাম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ সাধারণ সম্পাদক শেখ হাবীবুর রহমান হাবীব, আফজাল হোসেন নাইম প্রমুখ।

সকাল ১০টা থেকে শুরু হয়ে ব্লাড গ্রুপিং চলে দুপুর ২টা পর্যন্ত। এসময় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com