মৌলভীবাজারে আলোচনা সভা ও স্বাধীন বাংলা কনসার্ট

ইমাদ উদ দীন॥ ঊষার আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উলক্ষ্যে আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মৌলভীবাজার পৌর মিনি বাস স্ট্যান্ডে সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মাৎ শাহিন রহমান,বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভা,প্যানেল মেয়র ফয়ছল আহমদ,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ সেলিমুল হক,শেখ বোরহান উদ্দিন (রা:)ইসলামি সোসাইটি (বি আইস) এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি,এমবি মিডিয়ার চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ,দুর্জয় ক্লাবের সভাপতি,চৌধুরী মোহাম্মদ মেরাজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার খাঁন সাকিব,তাহসান সাগর,নাজমুল ইসলাম,রিমন আহমেদ,আহমেদ মামুন প্রমুখ। আলোচনা শেষে মনোমুগ্ধ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা।



মন্তব্য করুন