এস এমই মেলায় রেডিওপল্লী কণ্ঠের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহ ব্যাপী এস এমই পণ্য মেলার ৩য় দিনে কমিউনিটি রেডিও, রেডিওপল্লী কণ্ঠের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএমই পণ্য মেলা প্রাঙ্গনে রেডিওপল্লী কণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মো: কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশনা করেন রেডিওপল্লী কণ্ঠের নিয়মিত শিল্পি তিথি রায়, দেবযানী রায়, জলিরায় এবং হামিদ প্রবাসী। নৃত্য পরিবেশনা করেন নৃত্য শিল্পী সৃষ্টি দেব এবংপ্রাপ্তি দেব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রেডিওপল্লী কণ্ঠের প্রোগ্রাম প্রোডিউসার মোঃ আল-আমীন, রেডিওপল্লী কণ্ঠের ফিন্যান্স এন্ড মার্কেটিং অফিসার দুলাল রায় প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন