বাংলাদেশ লন্ডন আমেরিকার মত হবে : নেছার আহমদ

April 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনের সাংসদ নেছার আহমদ বলেন জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ আমেরিকা লন্ডনের মত উন্নত হবে। বাংলাদেশীরা আর আমেরিকায় যাবে না। আমেরিকানরা বাংলাদেশে আসবে।

১ এপ্রিল সোমবার একাটুনা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরো বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীর পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আপনারাও দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুণ।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য মোঃ ফিরুজ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com