অটিজম সচেতনতা দিবস পালিত

April 2, 2019,

পলি রানী দেবনাথ॥ “সহায়ক প্রযুক্তি ব্যবহার, অটিজম বৈশিষ্ঠ্য সম্পন্ন ব্যাক্তির অধিকার” এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে পালিত হয়েছে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
মঙ্গলবার ২ এপ্রিল এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক ফিরাদুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মুত্তাকিন, জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ডাঃ জিল্লুল হক,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রুমিং রোজেসবুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডিডি রায় বাবলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com