নারীরা এসএমই পণ্য মেলায় পণ্য নিয়ে এগিয়ে

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় নারীদের পণ্য নিয়ে এগিয়ে রয়েছে নারীরা।
এদিকে ২৮ মার্চ থেকে শুরু হয় এই মেলা। মেলায় রয়েছে ৬০ টি স্টল । মেলা ঘুরে দেখা যায় বিভিন্ন ডিজাইনের পোশাক এবং হ্যান্ডিক্র্যাফটস এর স্টলের সংখ্যাই বেশী। তবে এসব বেশিরভাগ স্টলই নিয়ন্ত্রণ করছেন মহিলারা।
আরো দেখা যায়, দুই/একটি স্টল ছাড়া পুরুষের ব্যবহারযোগ্য পণ্যের সংখ্যা খুবই কম। ১৫ নং স্টলে নামমাত্র কয়েকটি টি-শার্ট টাঙানো থাকলেও এদিকে চোখ যায়নি কারো। শুধুমাত্র ৪২ নং এবং ৫০ নং স্টলেই রয়েছে পুরুষের ফতোয়া, শার্ট, পাঞ্জাবীসহ ব্যবহারযোগ্য বেশ কিছু পণ্য।
কয়েকদিন আবহাওয়া বেশ খারাপ থাকায় এবং বৃষ্টিতে ভিজে ও প্রচন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের কারনে অনেক পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ২ এপ্রিল মঙ্গলবার বিকেলে দেখা যায় ব্যাপক ঝড়ের সময় স্টলের কর্তৃপক্ষ বৃষ্টি থেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের পণ্য বস্তাবন্দি করে হেফাজত রাখতে ব্যাস্ত সময় পার করছেন।
এরকম ব্যাস্ত একজন স্টলের কর্তৃপক্ষ বলেন, ভাই কি করবো, বৃষ্টি আসলেতো সব কিছু ভিজে যাবে। যে কারনে অনেকটাই দিন থাকলেও জিনিসপত্র গুছিয়ে রাখছি। মেলার কর্তৃপক্ষ বৃষ্টি থেকে জিনিসপত্র রক্ষাত্রে ভালো উদ্যোগ নেয়া উচিৎ ছিল।
মেলায় ঘুরতে আসা মোঃ সায়েম বলেন, আজ প্রথম মেলায় আসলাম। কিছু কেনাকাটা করবো ইচ্ছে ছিলো। এসে তো দেখি শুধুই মেয়েদের পণ্য। দু’ একটি দোকানে ছেলেদের কিছু কাপড়চোপড় আছে। তবে এগুলোত চয়েজ হওয়ার মতে নয়। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনুষ্ঠান দেখে যাবো।



মন্তব্য করুন