ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

April 3, 2019,

স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার প্রেস ক্লাব মোড়, চৌমুহনাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে

বুধবার ৩ এপ্রিল ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ফোর্স। অভিযানকালে প্রেস ক্লাব মোড়ে অবস্থিত বাচ্চু মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মামার বাড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট  ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ফ্রিজে পূর্বের মাংস রেখে বিক্রয় করা, ফ্রিজে প্রস্তুতকৃত গ্রিল ও কাঁচা মাংস রাখা, খাবারে মাছি থাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com