সিলেট বিভাগীয় চল্লিশউর্ধ প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ চল্লিশউর্ধ অবসরে যাওয়া খেলোয়ারদের নিয়ে সিলেট স্টেডিয়ামে বিভাগীয় প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টে সিলেট বিভাগের ৪টি জেলার ৭টি দল অংশ গ্রহন করে। দলগুলো হলো মৌলভীবাজার জেলা সোনালী অতীত দল, সিলেট লাল দল, সিলেট সবুজ দল, সিলেট ক্রীড়া লেখক সমিতি, সুনামগঞ্জ জেলা সোনালী অতীত দল, হবিগঞ্জ জেলা সোনালী অতীত দল ও যুক্তরাজ্য প্রবাসী সোনালী অতীত দল।
৪ মার্চ ফাইনাল খেলা সুনামগঞ্জ সোনালী অতীত দল ও মৌলভীবাজার সোনালী অতীত দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ ও রানার্সআপ হয় মৌলভীবাজার সোনালী অতীত দল। খেলায় অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান।
টুর্ণামেন্টে মৌলভীবাজার দলের সেরা গোলদাতা হন হাসানাত, সেরা খেলোয়াড় শফিক ও সেরা গোল রক্ষক হন জাহেদ আহমদ মনি। দলের চীপ কো-অর্ডিনেটরের দ্বায়িত্ব পালন করেন রায়হান আহমদ, টিম ম্যানেজার ওয়াসিম চৌধুরী সুমন ও কোচ এর দায়িত্ব মালন করেন জুনেদ আহমদ খান।



মন্তব্য করুন