প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ

April 8, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর উদ্যোগে ৮ এপ্রিল  সোমবার বিকেলে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সভানেত্রী সৈয়দা খায়রুনছো ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইসমত আরা মুন্নীর পরিচালনায় শিক্ষা উপকরণ সমাগ্রী বিতরন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে খানম,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি।

বিতরন অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮এর সদস্য অপরাজিতা রায়, নিলুফার জেসমিন মুক্তি,সুজিতা ভট্রাচার্য্য, বেলাল তালুকদার,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ,জেলার গন্যমান্য ব্যক্তি ও প্রাথমিক শিক্ষকগন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বনজ ও ফলজ বৃক্ষরোপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com