৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

April 9, 2019,

পলি রানী দেবনাথ॥ কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মৌলভীবাজার সদর এর আয়োজনে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের অর্থায়নে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন ৯ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার, একাটুন ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান।

পরে ক্ষুদ্র ও প্রান্তিক ২ শত ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার প্রদান করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মেলায় মোট ১ টি স্টল অংশ গ্রহন করে। মেলা চলবে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com