আমানা ফাউন্ডেশন চার পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে

April 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার চার দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে আল-আমানা ফাউন্ডেশন ইউকে।

৯ এপ্রিল মঙ্গলবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে গৃহের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

ফাউন্ডেশনের পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজুয়ানা ইয়াসমিন সুমি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন-সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মিতু ভূইয়া তানিয়া প্রমুখ।

উল্লেখ্য, আল-আমানা ফাউন্ডেশন ইউকের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় অসহায় ও দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়। এর আওতায় মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের টিপন মিয়া, কামারচাক ইউনিয়নের মাশুক মিয়া, ইসলামপুর ইউনিয়নের গউছ উদ্দিন ও কমলগঞ্জ সদর ইউনিয়নের কিজির মিয়াকে গৃহ নির্মাণ করে দেয় ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com