রাজনগরে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

December 21, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ‘মরহুম মাওলানা আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে ‘চেইঞ্জ ফর কিডস’ নামে ইউকে ভিত্তিক একটি সংগঠন।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান,বিশেষ অতিথি ছিলেন মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, ইউকে প্রবাসী লুৎফুল ইসলাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সহীদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আব্দুস সালাম টিটু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ইউপি সদস্য দেলোওয়ার হোসেন বাবলু, আব্দুল কালাম, প্রমুখ। এ ছাড়াও  উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, এলাকার বিশিষ্ট মুরব্বি খয়ের খান মাস্টার, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হুসাইন আহমদ, মেধা ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আকলু মিয়া চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com