শ্রীমঙ্গলে অফিস ভাংচুর মামলার আসামী গ্রেফতারের দাবীতে জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় হামলা,ভাংচুরের প্রতিবাদে ও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতারের দাবীতে মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জেলা ব্যাপি ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এ
দাবীতে ২০ জানুয়ারী সোমবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে ২৩ জানুয়ারী পর্যন্ত সময় বেঁধে দিয়ে দায়েরকৃত মামলা আমলে নিয়ে কার্যালয় ভাংচুর মামলার আসামি গ্রেফতার দাবি জানান।
এতে ২২ জানুয়ারির মধ্যে দাবী মেনে নিতে আল্টিমেটাম ঘোষনা করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবী মানা না হলে ২৩ জানুয়ারী ভোর ৬ টা থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট করবে বলে হুঁশিয়ার করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্যাডে কার্যকরী কমিটির সভাপতি পাবেল আহমেদ,সদস্য সচিব আজাদুর রহমান অদুদ ও সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ স্বাক্ষরিত লিখিত চিঠিতে অভিযোগ করা হয় ১ জানুয়ারী সন্ত্রাসী কামালের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ চাঁদা না দেয়ায় শ্রীমঙ্গলস্থ শ্রমিক কার্যালয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করা হলেও অধ্যাবধি তা নথিভুক্ত করা হয়নি এবং আসামিও গ্রেফতার হয়নি।
এজন্য আগামী ২২ জানুয়ারী বুধবারে মধ্যে মামলা এফআইআর হিসেবে নথি ভুক্ত ও আসামী গ্রেফতার না করলে বৃহষ্পতিবার ভোর ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জেলাব্যাপি পরিবহন কর্মবিরতির ডাক দেয়া হয়।আল্টিমেটামে আরও জানানো হয় যদি এই সময়ের ভিতরে তাদের দাবী না মানা হয় তাহলে উদ্ভুদ পরিস্থির অবনতি হলে তারা দায়ি থাকবেন না।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) জানান ‘আমরা তাদের একটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব’।
এদিকে জানাযায়, বুধবার বিকালে বৃহস্পতিবার ভোর ৬ টায় থেকে ৪৮ পরিবহন ধর্মঘট পালন করার জন্য শহরের মাইকিং করা হয়েছে তাদের তিন সংগঠনের পক্ষ থেকে। শ্রীমঙ্গলস্থ ট্রাক, ট্যাংকলরী, কর্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহজাহান জানান, বাংচুরের সাথে জড়িত আসামী কে আটক করলেই একমাত্র পরিবাহন ধর্মঘট স্থগিত হতে পারে। পরিবহনের তিন সংগঠন এ ধর্মঘট পালন করবে।



মন্তব্য করুন