জেলা সমবায় অফিসারকে বিদায় সংবর্ধনা

January 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ সবুজ ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা সমবায় কর্মকর্তা মোঃ দৌলত হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।

২২ জানুয়ারী বুধবার বিকালে বদলিজনিত বিদায়ী অনুষ্ঠান জেলা সমবায় অফিসার মোঃ রহিম উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও সবুজ ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রবিউল ইসলাম রাসেল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা উপ-সহকারী নিবন্ধক মোঃ নবীউল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার জিতেন্দ্র সরকার, রাজনগর উপজেলা সমবায় অফিসার মোঃ ছদরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক, জুড়ী উপজেলা সমবায় অফিসার মোঃ আমিরুল ইসলাম, বড়লেখা উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস ও শ্রীমঙ্গল উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীও পেশার লোক উপস্থিত ছিলেন। অতিথিরা সবুজ ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সার্বিক কর্মকান্ডের জন্য প্রশংসা করেন এবং দেশের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ  করার তাগিত দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com