যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে খুন ! আলোচিত সেই পীরের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আলোচিত সেই পীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২২ জানুয়ারী বুধাবার মৌলভীবাজার মডেল থানায় পীর আজাদ ও তার সহযোগিদের হাতে খুন হওয়া রাজন আহমদ রাজার স্ত্রী সাকী বেগম বাদী হয়ে এই হত্যা মামলা করেন। মামলায় পীর আজাদকে প্রধান করে ২১ জনকে আসামী করা হয়েছে।
২২ জানুয়ারী বুধবার জেলা জুড়ে সবার মুখে মুখে ছিল পীর আজাদ ও তার গড়ে তুলা উঠতি সন্ত্রাসী গ্রুপের নানা অপকর্ম ও খুনের ঘটনা। দিনভর ঘটনাটি ছিল টক অব দ্যা মৌলভীবাজার। তার এমন দু:সাহষিক সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদ জানিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা (৩২) নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার করে পীর আজাদ ও তার সহযোগিরা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। ওই দিন সকাল ৯টার দিকে উঠতি সন্ত্রাসী গ্রুপ পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শ্ববর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা পিটিয়ে ও ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে রাজনকে। হত্যার পর একটি সিএনজি অটো রিক্সায় রাজনের মরদেহ তোলে মৌলভীবাজার সদর হাসপালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।
রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। বর্তমানে সে জামিনে ছিল। রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। এঘটনার পর এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
মঙ্গলবার রাজনের মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর জানাযা শেষে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রিত রাখতে পুলিশ নজরদারী রাখছে। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার এস আই কামাল জানান মামলার সব প্রস্তুতি চুড়ান্ত। প্রক্রিয়াগত কারনে কিছু সময়ের মধ্যে মামলার রুজ্জু হয়ে নাম্বার পড়বে। মামলার বাদী নিহত রাজনের স্ত্রী সাকি বেগম। ওই মামলায় ২১ জনকে আসামী করা হয়েছে।



মন্তব্য করুন