ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

January 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শ্রেষ্ট শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৮ জানুয়ারি সদ্য প্রস্ফুটিত এক ঝাক পুস্পের কলি তথা শিক্ষার্থীদের নিয়ে নতুন উদ্দীপনায় আরো তীব্র প্রেরনায় নতুন দীপ্তিতে শুরু হল ২০২০ শিক্ষা বর্ষের পদযাত্রা। ২০১৯ শিক্ষা বর্ষের (পিইসি) সমাপনী পরীক্ষায় পঞ্চম শ্রণিতে ১৬ জন এচঅ-৫ প্রাপ্ত, কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে মেধাতালিকয় ৩১ জনসহ ২০৯ জন অ+প্রাপ্ত ও হিফজ বিভাগে ৬৫ জন অ+প্রাপ্ত তথা সর্বমোট ২৯০ জন অ+প্রাপ্ত কৃতী শিক্ষার্থী-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা বাংলাদেশ ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, মুফতি মনির উদ্দীন ও আলহাজ্ব আব্দুস সালাম ছালিক মিয়া, সকাল ১০ টা থেকে শিক্ষক আযাদ আবুল কালামের সঞ্চালনায় আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে ২৯০ জন এচঅ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করলেন অতিথীবৃন্দ। অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আশিদ্রোন ইউপি চেয়ারম্যান নরেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম.এ সালাম, শ্রীমঙ্গল খেদমতে কুরআন পরিষদের  সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, শ্রীমঙ্গল খোলা চিঠি’র  সম্পাদক সরফরাজ আলী বাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বদরুল হক, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সেক্রেটারী ও ইকরা’র সাবেক শিক্ষক আবেদ হোসেন, ৬নং আশিদ্রোন ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোশাহিদ আহমদ, শ্রীমঙ্গল দারুল আজহার ইনস্টিটিউট’র প্রিন্সিপাল মাও: আহমদ সুহাইল, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের শিক্ষা প্রধান সেলিম উদ্দীন, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের প্রধান সমন্বয়ক মাও: রফিউদ্দীন মাহমুদ চৌধুরী, শ্রীমঙ্গল মোজাহিদ কমিটির সভাপতি মাও: সালাহ উদ্দীন, বরুনা মাদরাসার শিক্ষক হাফিজ মাও: মিসবাহ উদ্দীন যোবায়ের, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মাও: এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক শ্রীমঙ্গলের চিঠি’র সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল ও ইকরা’র সাবেক শিক্ষক মো: শামিম মিয়া, শ্রীমঙ্গলের  বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব বিন হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফরেনসিক বিভাগের টেকনোলজিস্ট মো: সুলতান আহমদ, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন খাঁন, শ্রীমঙ্গল ওয়ার্লড সাইনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আজিজুল ইসলাম ইমরান ও প্রমুখ ব্যক্তিবর্গসহ ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের সকল শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ স্বত:স্ফুর্তভাবে উপস্থিত ছিলেন, সমাপনী পরীক্ষা পরীক্ষার জন্য নিরলস পরিশ্রম ও মেধা বিনিয়োগ করে যারা সর্বোচ্চ ভাল ফলাফল বয়ে এনে প্রতিটি শিশুর জীবনের গতিপথকে ত্বরান্বিত করেছেন, উজ্জ্বল করেছেন দেশ, জাতি ও প্রতিষ্ঠানের মুখ; প্রতি বছরের ন্যায় প্রিন্সিপাল সাহেবের স্ব উদ্যোগে তাদেরকে শ্রেষ্ট শিক্ষক সম্মাননা পুরস্কার নগদ অর্থ প্রদান করেন, এবারও ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল কর্তৃক শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়ে যারা সম্মাননা গ্রহন করেন: মাওলানা নুরুল আনোয়ার ১ম গ্রুপে ১ম হয়ে ৩০০০/=,  মাওলানা আযাদ আবুল কালাম ২য়  গ্রুপে ১ম হয়ে ২৫০০/=,  জনাব আল আমিন হুসেন ১ম গ্রুপে ২য় হয়ে ২০০০/=,  ২য় গ্রুপে ২য় জনাব সেলিম উদ্দীন১৫০০/= ও জনাব ইউসুফ শাহরিয়ার দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় হয়ে ১৫০০/= ও কেন্দ্রীয় পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য যথাযথ মেধা ও  শ্রম খাটিয়ে ভাল ফলাফল অর্জন করে ১ম স্থান পেয়ে ১ম পুরস্কার গ্রহণ করেন ২জন, মাও: নাজমুল হক, ১ম পুরস্কার মাও: আজিজুর রহমান।

অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কারসহ সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে বিদায় দেয়া হয়। আগামি দিনের নির্দেশনা জানিয়ে সবার সু-স্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২০ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com