শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

January 23, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে পাহড়ী অঞ্চলে অবস্থিত বিষামনি উচ্চ বিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জানুয়ারি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নেএবংপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-  এর সহযোগিতা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজনে এ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৪২ জন ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় । এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার ,  বিষামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুুপুররানী সেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হিরা মিয়া কনা , বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবাস রবি দাস , মৌসুমী দেব , স্বর্না দেবনাথ নিতু , চুমকি দাশ , সানি দেব , মোঃ আব্দুল বাছিত , মোঃ বেনজির আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com