বিশ্বমঙ্গল কামনায় শ্রীশ্রী দক্ষিণা কালী মায়ের পূজা

January 25, 2020,

বিকুল চক্রবর্তী॥ বিশ্বমঙ্গল কামানায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানের কালিমা টিলায়  অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী দক্ষিণা কালী মায়ের পূজার্চনা ও প্রসাদ বিতরণ।

২৪ জানুয়ারী শুক্রবার সকালে থেকে সন্ধা পর্যন্ত আমরা ‘ক’ জন এর আয়োজনে আয়োজিত এ  শ্যামা পূজা উৎসবে মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্থ থেকে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। এতে ধর্মীয় আলোচনা, শ্রীশ্রী দক্ষিনা কালী ও বানেশ্বর মহাদেবের পূর্জাচনা হয়। বিশেষ ফল কামনায় আয়োজন করা হয় যজ্ঞানুষ্ঠান।

পূজা শেষে ভক্তবৃন্দদের দেয়া হয় পুস্পাঞ্জলি। পরে আগত সকল ভক্তের মধ্যে বিতরণ করা হয় দেবী মায়ের প্রসাদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com