শ্রীমঙ্গলে ফ্রিজ-টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত

January 26, 2020,

তোফায়েল পাপ্পু॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুসলিমবাগ একতা যুব সংঘের উদ্যোগে ফ্রিজ-টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ জানুয়ারি রাত ৯টায় উপজেলার মুসলিমবাগ এলাকায় ব্যাডমিন্টন মাঠে ফাইনাল খেলা শুরু হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেবের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু দেব রিটনের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৬নং আশিদ্রোন ইউনিয়ন চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আবু কাওছার লাভলু, মুসলিমবাগ একতা যুব সংঘের উপদেষ্টা মোঃ রওশন মিয়া, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় লিটন সাথী, মুসলিমবাগ ব্যাডমিন্টন দলকে ৩-০ ম্যাচ ব্যবধানে ড্রিম স্পোর্টস, স্টেশন রোড বিজয় লাভ করে।

খেলা শেষে রাত ১১টায় বিজয়ী দলের খেলোয়াদের  হাতে ফ্রিজ ও রানার্স আপ দলের খেলোয়ারদের টিভি পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এবং উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

উল্লেখ, গত ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com