মৌলভীবাজারে  বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

January 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ২৬ জানুয়ারী রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। বিশ্ব কুষ্ঠ দিবস  উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এনজিও বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্য্যালয় থেকে সিভিল সার্জনের নেতৃত্বে সকালে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা ইপিআই ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শর্য্যা হাসপাতালের ততা¦বধায়ক ডাঃ পার্থ সারথি পাল কানুগো। স্বাগত বক্তব্য রাখেন ডা: রোকশানা ওয়াহেদ রাহি,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,জেলা স্যানেটারী ইন্সপেক্টর দীপংকর বক্ষচারী,নাসিং শিক্ষার্থী স্বপনা আক্তার ও আফিয়া বেগম প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের র্কমকর্তা কর্মচারি ও নাসিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা কুষ্ঠরোগ নিয়ন্ত্রনে জন সচেতনার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com