মৌলভীবাজারে শীতার্তের পাশে তাজওয়ার এম আউয়াল 

January 26, 2020,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের চা বাগান এলাকায় শীতার্ত মানুষের দূর্ভোগের খবর দেখে লালতীর সীড কোম্পানীর পরিচালক তাজওয়ার এম আউয়াল পাঁচ শতাধিক কম্বল প্রেরণ করেন শীতার্ত মানুষের জন্য।

২৬ জানুয়ারী রবিবার দুপুরে  শহরের সোনামিয়া রোডে  লালতীরের ব্রান্স কর্মকতারা স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শতাধিক শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে আরো ৩ দফায় শ্রীমঙ্গল ফুলছড়ি চা বাগান, চাতালী চা বাগান, সবুজবাগ, কালাপুর, শাহীবাগ, সাগরদীঘি রোডসহ বিভিন্ন এলাকায় আরো ৫শতাধিক কম্বল বিতরণ করেন।

রবিবারের এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক বিকুল চক্রবর্তী, লালতীর এর ডিভিশনাল ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, লালতীর এর আঞ্চলিক ম্যানেজার কৃষিবিদ গোলাম আজম ও লালতীরের সহকারী ম্যানেজার ইমরান হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com