ইনফিনিটি মেধা বৃত্তির পুরস্কার ও এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

January 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইনফিনিটি ম্যাথ সেন্টার ও তালিমুল কোরআনের যৌথ উদ্যোগে ইনফিনিটি মেধা বৃত্তি-১৯ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ম্যাথ সেন্টারের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ জানুয়ারি বিকেলে ইনফিনিটি ম্যাথ সেন্টার হলরুমে ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শতাধিক পরীক্ষার্থীদের মাঝে ২০ জন, মডেল টেস্ট পরীক্ষায় শতাধিক এর মধ্যে ২০ জন ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের মধ্য মেধানুযায়ী ব্যাংক চ্যাক, ব্যাগ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফি উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু,জগৎসী জি কে এম সাইফুর রহমান কলেজের প্রভাষক মাওলানা মোক্তাদির হোসাইন সিদ্দিকী, মৌলভীবাজার ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ আহমদ খান,তা’লীমুল কোরআন কেন্দ্র মৌলভীবাজারের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান, সাংবাদিক আজিজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com