ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর স্বরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারী বিকেলে জেলা ব্র্যাকের আয়োজনে শ্রীমঙ্গল শহরের ব্য্রাক লানিং সেন্টারে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়কারী অরুন কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন ম্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুন,মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চন্নু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসানের পরিচালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু,ব্র্যাক কর্মসুিচর ব্যবস্থাপক, সুলতানা আক্তার ব্র্যাক স্বাস্থ্য কমৃসুচির সাবেক ডলি দাশ, ব্য্রাক লানিং সেন্টারের ব্যাবস্থাপক (অপারেশন) আব্দুল হান্নান,ব্যবস্থাপক ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) গোলাম রাব্বানী, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোস্তাক আহমদ প্রমুখ। আলোচনা সভার ফাকে ফাকে বিশিষ্ট সঙ্গিত শিল্লী তৃপ্তি রায়ের কন্ঠে রবীন্দ্র সঙ্গিত পরিবেশিত হয়। রেডিও পল্লী কণ্ঠ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
অনুষ্ঠানের শুরুতেই স্যার ফজলে হাসান আবেদ’র স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে ব্র্যাকের প্রতিনিধিরা স্যার ফজলে হাসান আবেদের সকল কর্মকান্ড বুকে লালন করে সততার সাথে প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে নিতে শপথ বাক্য পাঠ করেন। স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে ২৭ এপ্রিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৯ সালের ২০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



মন্তব্য করুন