অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ
January 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। পরিবেশ মন্ত্রী এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামানাকরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এক শোক বার্তায় নিহতদের আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানান।
এ ছাড়া আরো শোক প্রকাশ করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাইর রহমান, পাতাকুঁড়ি পরিবার, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।



মন্তব্য করুন